সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে বকনা বাছুর ও পোনা বিতরণ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ সুফলভোগীদের মাঝে বকনা বাছুর ও মাছের পোনা বিতরণ করেন। চরাঞ্চলের মানুষের টেকসই জীবিকা নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ।

গজারিয়া উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। এতে প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী দিনে ২৫ জন সফল প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও বিশেষ আর্থিক সম্মানী প্রদান করা হয়। এছাড়া সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১০০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে উন্নত জাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

উদ্যোগটির অংশ হিসেবে চরাঞ্চলের ২৫ জন সুফলভোগীর স্বাবলম্বী হওয়ার সুবিধার্থে ২৫টি উন্নত জাতের বকনা বাছুর এবং তাদের জন্য প্রয়োজনীয় মানসম্মত প্রাণিখাদ্য বিতরণ করা হয়। সবশেষে গজারিয়ার ফুলদী নদীর মাথাভাঙ্গা প্রান্তে বিপুল পরিমাণ মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন