সর্বশেষ

সারাদেশ

ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি নামী মিষ্টি প্রস্তুতকারক কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন অমান্য করায় 'আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার' নামের ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ভালুকা পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় আকস্মিক হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার ভেতর চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও মিষ্টিজাতীয় পণ্য তৈরি করতে দেখা যায়। এই অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ৩৩ ধারা অনুযায়ী কারখানাটির মালিক সুশান্ত পালকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরিফিন রাফি। এ ছাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুল আলম রমিজ ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহাব উদ্দিনসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন লঙ্ঘন করে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন