সর্বশেষ

সারাদেশ

মহিপুরে বাড়ির ছাদে ‘ব্ল্যাক বেবি’ তরমুজ চাষে সেলিম গাজীর অভাবনীয় সাফল্য

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে বাড়ির ছাদে অসময়ে ‘ব্ল্যাক বেবি’ জাতের তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষক সেলিম গাজী। আধুনিক প্রযুক্তির সহায়তা ও কঠোর পরিশ্রমে উৎপাদিত এই রসালো ফল দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা।

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের কৃষক সেলিম গাজী বাড়ির ছাদে অভিনব পদ্ধতিতে তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে এবং ইউটিউবের সাহায্য নিয়ে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে তিনি অসময়ে এই ‘ব্ল্যাক বেবি’ জাতের তরমুজ চাষে হাত দেন। বর্তমানে তাঁর ছাদের মাচায় রসালো কালচে রঙের তরমুজ ঝুলছে যা দেখতে আশপাশের মানুষ প্রতিদিন ভিড় করছেন।

সেলিম গাজী জানান, প্রায় সাত হাজার টাকা প্রাথমিক ব্যয়ে তিনি তরমুজের পাশাপাশি শসা, করলা ও লাউ চাষ শুরু করেন। প্রথমে পলিথিনে বীজ থেকে চারা তৈরি করার পর ৫০টি পটের মধ্যে ২৫টি সুস্থ চারা নিয়ে ছাদের উপরে মাচায় চাষ শুরু করেন। গাছের ভারসাম্য বজায় রাখতে এবং বড় সাইজের তরমুজগুলো সুরক্ষিত রাখতে লাল জালি ব্যবহার করে মাচার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে এ বছর প্রায় ৪০টি উন্নত মানের ফলন পেয়েছেন তিনি।

চাষাবাদে ক্ষতিকারক রাসায়নিক এড়াতে সম্পূর্ণ জৈব সার এবং পরিবেশবান্ধব ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। তাঁর এই সফলতা দেখে স্থানীয় অন্যান্য চাষিরাও এখন ছাদ কৃষি এবং বাড়ির আশপাশে পতিত জমিতে আধুনিক প্রযুক্তিতে লাভজনক তরমুজ চাষে উৎসাহিত হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন সেলিম গাজীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদ আরও সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন