সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

একই দিনে পরিবেশ সুরক্ষায় কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, এবং মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার। এছাড়া কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যথাক্রমে ঢালী রুহুল আমিন (অভি) ও নুরে এলাহীসহ স্থানীয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ বিল্লাহর সঞ্চালনায় এই আয়োজনে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করে তোলেন।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০