সর্বশেষ

সারাদেশ

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে বিশেষ মতবিনিময়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার এবং কেঁচোসারের ব্যবহার বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সভায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং ভার্মিকম্পোস্ট বাজারজাতকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

মহিপুর থানা সদরের কারিতাস বাংলাদেশের আন্ধারমানিক প্রশিক্ষণকক্ষে স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের ‘বাংলাদেশে এগ্রোইকোলজির মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি’ (ECRAB) প্রকল্পের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় কেঁচোসারের উৎপাদন, ব্যবহার, উপকারিতা এবং এর বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন প্রচারমাধ্যমে এই সারের গুণাগুণ তুলে ধরে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন ইসিআরএবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী এবং প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী এবং মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস। সভায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা কেঁচোসারের ব্যবহার বৃদ্ধি ও এর বাজারজাতকরণের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব উপায়ে মাটির উর্বরতা বাড়াতে কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ভূমিকা অপরিসীম। রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে এই জৈব সারের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন