সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে সরকারি জমি দখল করে নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের রহস্যজনক নীরবতায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ ও নদীর সৌন্দর্য রক্ষায় দ্রুত অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় নদীর পাড় ঘেঁষে প্রকাশ্যে চলছে এই নির্মাণকাজ। অথচ ২০২৪ সালে এই এলাকার সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দীর্ঘদিন পর ফের দখলদারদের দৌরাত্ম্য শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, নদীর তীরবর্তী উন্মুক্ত স্থানে একের পর এক খুঁটি ও বেড়া দিয়ে স্থায়ী রূপ দেওয়া হচ্ছে এই অবৈধ স্থাপনাকে। স্থানীয়দের কেউ কেউ এর পেছনে বাল্কহেড জাহাজ মালিক সমিতির সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেও সমিতি তা অস্বীকার করেছে। সমিতির সহ-সভাপতি আব্দুল জব্বার জানান, আগে তাদের একটি ঘর থাকলেও উচ্ছেদের পর তারা অন্যত্র অফিস নিয়েছেন। বর্তমান নির্মাণকাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, আগের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের পর মানুষ এখানে এসে নদীর সৌন্দর্য উপভোগ করত। কিন্তু নতুন করে দখল শুরু হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। একবার কেউ অবৈধ দখল শুরু করলে পরবর্তীতে অন্যরাও উৎসাহিত হয়ে নদীর পাড় দখলে মেতে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই বিষয়ে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, নির্মাণাধীন জায়গার কিছু অংশ তাদের আওতাভুক্ত হলেও মূল অংশটি বিআইডব্লিউটিএর। সরেজমিনে লোক পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন হওয়ায় তাদের বিষয়টি অবগত করা হয়েছে। দখল উচ্ছেদে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন