সর্বশেষ

সারাদেশ

নড়াইলে শিশু জান্নাতুল হত্যা মামলার রায় আগামীকাল

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল সোমবার (১৯ আগস্ট) ঘোষণা করা হবে। ঘটনার মাত্র এক মাসের মধ্যে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছে নিহতের পরিবার।

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের ৫ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়া গত ২০ জুলাই বিকেলে নৃশংসভাবে নির্যাতনের শিকার হয়। ঘটনার দিন প্রতিবেশীর ঘরে খাটের ওপর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন ২১ জুলাই নিহতের পিতা বাদী হয়ে রবিউল শিকদার ওরফে রবিকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তভার পাওয়ার পর সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু দ্রুততার সাথে তদন্ত কাজ পরিচালনা করেন। তিনি ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্টসহ অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে মাত্র ১১ কার্যদিবসের মাথায় গত ৪ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন। এরপর আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করেন।

গত ৯ আগস্ট মামলার চার্জ গঠন করার পর মাত্র ৮ কার্যদিবসের মধ্যে পুলিশ, চিকিৎসক, নিহতের স্বজন ও প্রতিবেশীসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম আগামীকাল সোমবার দুপুর ১২টায় এই ঐতিহাসিক রায় ঘোষণা করবেন। মামলাটিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তির ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন