সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি: সিলগালা, কারাদণ্ড ও জরিমানা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি সার ও কীটনাশকের দোকানে আকস্মিক অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিক সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করে এক বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সার ও নকল কীটনাশক তৈরির সরঞ্জাম।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারের ‘মেসার্স সদের ট্রেডার্স’-এ এই যৌথ অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দোকান ও সংশ্লিষ্ট গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ রাসায়নিক ও সার উদ্ধার করা হয়।

অভিযানকারী দল সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি এবং ৩ বস্তা টিএসপি সার। এছাড়া কারখানা থেকে নকল কীটনাশক তৈরির রাসায়নিক উপাদান, প্লাস্টিকের বোতল, খালি প্যাকেট এবং প্যাকেটজাত করার স্বয়ংক্রিয় মেশিন উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, আটককৃত ব্যবসায়ীকে আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ রাসায়নিক ও সারগুলো দ্রুত খোলা বাজারে বিক্রি করার জন্য ৫ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন