সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: বহরপুর বাজারে পুড়ল ১০টি দোকান

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতের এই আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার পরপরই বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষও আগুন নেভানোর কাজে হাত বাড়ান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল।

ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে জলিল মোল্লার রাইস মিল, আস্থা ফার্মেসি, হিটু মোল্লা ও মিল্টন মোল্লার পাটের গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া কংগ্রেস বিশ্বাসের ‘জাফির স্টোর’ নামের মুদি দোকান এবং সুমনের ‘মেসার্স মোল্লা ফার্মেসি’সহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীদের কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন