সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার সকালে আকস্মিক এই অবরোধের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী ব্যানার হাতে আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিএনপি ও জামায়াত বিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে।

একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কের মাঝখানে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ইতোমধ্যে এই বিক্ষোভের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিছু উশৃঙ্খল ব্যক্তি হঠাৎ করে সড়কে এসে ব্যানার নিয়ে মিছিল করে এবং টায়ারে আগুন দেয়। এর ফলে সড়কে সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটে। পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এই নাশকতামূলক কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন