সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পাশাপাশি নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ও সিভিল সার্জন মো. বুলবুল কবীর। এ ছাড়া নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাসসহ জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নদী-নালা, খাল-বিল ও অন্যান্য জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলজ সম্পদ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

তাঁরা বলেন, মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মাছের উৎপাদন বাড়ানো, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় পোনা অবমুক্তকরণসহ এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাছের উৎপাদন ও ব্যবহার বাড়ানো এবং মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগগুলো তুলে ধরা হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন