মৎস্যচাষ
নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পাশাপাশি নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।