সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় ১০ কেজি গাঁজা ও ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় জেলাজুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল ১৫ আগস্ট সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল গজারিয়া থানার লস্করদী এলাকায় অভিযান চালায়।

ডিবির দলটি লস্করদী মধ্যপাড়া এলাকায় আক্তার হোসেনের জমিতে থাকা মোঃ সাকিবুল হাসান (২৭) নামের এক ব্যক্তির ভাড়া করা গ্যারেজের সামনে থেকে তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার সাকিবুল ওই এলাকার মনির হোসেনের ছেলে।

পরবর্তীতে গ্রেফতার সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার পোড়াচক বাউশিয়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ মতিন (৫৫) নামের অপর এক মাদক কারবারিকে ১৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। মতিন কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী গ্রামের মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামি মতিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মোট মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৫০০ পিস ইয়াবা এবং ১০ কেজি গাঁজা। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন