সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে পিকআপ উল্টে ৪ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ২

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি সদরের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়ক থেকে ছিটকে পড়ে গাড়িটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমা (৫২) নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুর্ঘটনার পরপরই সেনা সদস্য ও স্থানীয় কোতোয়ালী থানা পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় গুরুতর আহত চালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন