সর্বশেষ

সারাদেশ

ভালুকায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় সবুজ নগরায়ন গড়ে তোলা ও জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্যে পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের মাঠসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও সেচ্ছাশ্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।

সোনার বাংলা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ওষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সুরক্ষায় ও জেলাজুড়ে নির্বিচারে বৃক্ষ নিধন রোধে সামাজিক সচেতনতা বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেন। ময়মনসিংহ জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোঃ মাজেদুল করিম সজল উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল-মতিন, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম খান মানিক, সহকারী শিক্ষক মোঃ মুনসুর আলী, সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশিকুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনছারুল হক তালুকদার এবং আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুল কাদির।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিসীম ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন