সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা থেকেই জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে যৌথ টহল ও বিশেষ নজরদারি।

১৫ আগস্টের নিরাপত্তা নিশ্চিত করতে টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সমাধি সৌধের তিনটি প্রধান প্রবেশদ্বারসহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে একটি যৌথ টহল বের করা হয়। পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএন সমন্বয়ে গঠিত এই যৌথ টহলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়া সমাধি সৌধ এলাকায় যায় এবং পুনরায় জেলা সদরে ফিরে আসে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি বিভিন্ন স্থাপনা এবং জনসমাগমপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি ইউনিটকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, জেলাটিতে আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি এবং গত ১ আগস্ট থেকে এ পর্যন্ত কোনো সহিংস ঘটনাও ঘটেনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গোপালগঞ্জ শান্তিময় জেলা এবং ১৫ আগস্টে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে বিজিবিসহ সব বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান নিশ্চিত করেছেন যে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার থেকেই বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন এবং তারা অন্যান্য বাহিনীকে সার্বিক সহায়তা প্রদান করছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন