সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষেও দোয়া করা হয়।

বুধবার বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার একটি মাদ্রাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা জানিয়েছিল। এরই অংশ হিসেবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের আওতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এসব কার্ড বিতরণ করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইবাদুল হক জাহিদ, যুবদল নেতা মোশারফ মেম্বার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন