সর্বশেষ

সারাদেশ

পুকুরে গোসল করতে নেমে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুজনই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এবং তাঁদের বাড়ি সিলেটে।
চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থীরা হলেন অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। অর্ণব চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলের পাশের পুকুরে গোসল করতে যান। পরে তাঁরা পুকুরে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি অংশে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় অর্ণবকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন