সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ২, চোরচক্রের সন্ধান

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও টুঙ্গিপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি এবং অবৈধ কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আটককৃতরা

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করতে মাঠে নামে বন্দর থানা পুলিশ। একপর্যায়ে তারা নিশ্চিত হতে পারেন যে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে চোরাই মোটরসাইকেল নিয়ে কাজ করানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বন্দর থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি টিম টুঙ্গিপাড়ায় পৌঁছায়। পরে স্থানীয় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের সহযোগিতায় মঙ্গলবার রাতে ওই গ্যারেজে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের কাইয়ুম শরীফের ছেলে সোহেল শরীফ এবং এয়ার আলী সরদারের ছেলে শিমুল সরদার। অভিযান শেষে গ্যারেজে থাকা দুটি এফজেডএস ভার্সন-৩ (FZS V3) মডেলের মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ, যা চুরির ঘটনা থেকে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিন গণমাধ্যমকে জানান, মোটরসাইকেল চুরির একটি অভিযোগ ধরে তারা তদন্ত শুরু করেন এবং সফল হন। আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় ৩৭৯ পেনাল কোড ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশি তদন্তে আরও জানা গেছে, আটক সোহেল শরীফ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র পরিচালনা করে আসছেন। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন