সর্বশেষ

জাতীয়

মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্ক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, ঢাকায় দায়িত্ব গ্রহণের পর দীনেশ ত্রিবেদীর দিল্লি সফরকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার (১০ আগস্ট) দীনেশ ত্রিবেদী প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো এবং অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোমবার বিকেলেই দীনেশ ত্রিবেদী দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। পরদিন মঙ্গলবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর ধারাবাহিকভাবে ঢাকা ও দিল্লির শীর্ষ পর্যায়ে বৈঠককে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোচনা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও কার্যকর ও স্থিতিশীল করার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন