সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে ডিবির অভিযানে ৪শ' বোতল এসকাফ ফেলে পালালো কারবারিরা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি মাদক ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে দুই মাদক কারবারি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার জৈটাবটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন দুই ব্যক্তি সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে একটি সিলভার-গোল্ড রঙের প্রাইভেটকারে চড়ে দ্রুত নাচোল সড়কের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ডিবি পুলিশ পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা দুটি তল্লাশি করে মোট ৪০০ বোতল অবৈধ আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে চিহ্নিত করেছে পুলিশ। তারা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের মো. রুবেল হক (২৬) এবং কমলাকান্তি রাণীহাটি গ্রামের মো. কামিরুল (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সাথে জড়িত। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুই কারবারিকে গ্রেপ্তার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন