সর্বশেষ

সারাদেশ

জেলায় শ্রেষ্ঠ রেজাল্টে ‘পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট’কে ফুলেল শুভেচ্ছা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনন্য স্থান অর্জন করেছে পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট। গৌরবময় এই সাফল্যের পর কৃতী প্রতিষ্ঠানটিকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট-কে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী

আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটকে এই বিশেষ সম্মাননা জানান। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মোট ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। শতভাগ পাসের গৌরব অর্জনের পাশাপাশি ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ২ জন শিক্ষার্থী সব বিষয়ে গোল্ডেন এ+ পাওয়ার গৌরব অর্জন করে। মুন্সীগঞ্জ জেলার মধ্যে একমাত্র এই প্রতিষ্ঠানটিই শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করেছে।

কৃতিত্বপূর্ণ এই ফলাফলে আনন্দ প্রকাশ করে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউট তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও জেলার শিক্ষা খাতে আরও বড় অবদান রাখবে এবং একটি আদর্শ নাগরিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন