সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর বার্তা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক চোরাচালান, কিশোর গ্যাং দমন ও বাল্যবিয়ে রোধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করা হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা কমিটির সভা

রবিবার (৯ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ কারেন্ট জাল তৈরির বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব উপস্থিত ছিলেন। এছাড়া সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিমসহ জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন