সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও মিটার ভাড়া বাতিলের দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অযৌক্তিক মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের মনোহরীপট্টিতে ‘নাগরিক উদ্যোগ’ কলাপাড়ার ব্যানারে স্থানীয়রা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের মনোহরীপট্টিতে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদার। সমাবেশে বক্তারা বিদ্যুৎ খাতের নানা অনিয়ম এবং স্থানীয় অবকাঠামোগত সমস্যার তীব্র সমালোচনা করেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহ্বায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন এবং স্থানীয় ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কলাপাড়ার মানুষ নিজেদের পৈতৃক ভিটেমাটি ত্যাগ করেছেন। অথচ এখনও অনেকে তাদের পাওনা শতভাগ ক্ষতিপূরণ বুঝে পাননি। এর ওপর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও প্রতিদিন ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, সাধারণ গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া আদায় করা হচ্ছে। এই অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করা না হলে কলাপাড়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন