সর্বশেষ

সারাদেশ

ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে: পর্যটন মন্ত্রী

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দেড় বছরের মেয়াদের মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বকশীগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে যেন স্থিতিশীলতা না ফেরে এবং নির্বাচন পিছিয়ে যায়, সেজন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন ও সংবর্ধনা সভায় যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সেখানে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অপতথ্যের ক্ষতিকর দিক তুলে ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করে বলেন, একটি বিশেষ দলের তথাকথিত বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখতে গণমাধ্যমকর্মীদের সত্য সংবাদের ওপর গুরুত্ব দিতে বলেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে মন্ত্রী দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক, সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেন।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০