সর্বশেষ

সারাদেশ

‘ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ ও মানবিক হতে হবে’

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফলের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ নয়, বরং দেশ ও জাতির কল্যাণে মেধার পাশাপাশি হৃদয়ের বিকাশ ঘটানো সমান জরুরি। শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মাঠে এই জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ জোর দেন। তিনি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেন যে, কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই জীবনের প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের বিনয়ী ও সৎ হতে হবে, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও যোগ করেন, “যদি আমরা অন্যের সুখে-দুঃখে অংশীদার হতে না পারি, তবে আমাদের সব শিক্ষাই ব্যর্থ প্রমাণিত হবে।” তাই মেধার বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন