সর্বশেষ

জাতীয়

ঢাকার নদীদূষণ ঠেকাতে নতুন কর্মপরিকল্পনা, বাধ্যতামূলক হবে ইটিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা–সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, নদীর দূষণ বন্ধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রথম ধাপে রাজধানীর আশপাশের নদীগুলোর পানির মান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীর দূষণ রোধেও কার্যক্রম নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নদীতে দূষিত বর্জ্য যাতে না পড়ে, সে জন্য প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান পরিবেশ সুরক্ষার নিয়ম মেনে চলবে না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষা ও পানিদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন