সর্বশেষ

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান

দুই বছর পূর্তি উপলক্ষে খোকসায় বিজয় র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) খোকসা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা একটি বিজয় র‌্যালী বের করে খোকসা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন