সর্বশেষ

সারাদেশ

জুলাই শহীদদের নামে হবে রাস্তা ও প্রতিষ্ঠান: তথ্য প্রতিমন্ত্রী

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রতিটি উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শহীদ পরিবারের পাশে থাকার এবং তাঁদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে আয়োজিত এক ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব ঘোষণা দেন। ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক ধরে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন চলেছে, তার চূড়ান্ত ফসল এসেছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই অর্জনের পেছনে রয়েছে শত শত শহীদের আত্মত্যাগ। তাদের পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে বর্তমান সরকার নানামুখী দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ফ্রী মেডিকেল ক্যাম্পে স্থানীয় তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন