সর্বশেষ

সারাদেশ

৩৯১ কোটি টাকা আত্মসাৎ: জামালপুরে জামায়াত নেতা কারাগারে

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে ৩৯১ কোটি টাকা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক ও উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪-এর একটি দল। পরবর্তীতে তাকে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক রোমানা আক্তার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। একই সাথে তিনি গ্রাহকদের বিপুল অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে ১২ হাজার ৬৬১ জন গ্রাহকের প্রায় ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা আমানত ছিল। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুক্তভোগী গ্রাহক মামলা দায়ের করেন। মামলাটিতে আব্দুল ওয়াহেদসহ অন্যান্য পরিচালকদের আসামি করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে, যার প্রতিটিতেই তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গ্রাহকদের অর্থ আত্মসাতের বিষয়টি প্রকাশ্যে আসার পর জামায়াতে ইসলামী থেকে আব্দুল ওয়াহেদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো নিশ্চিত করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন