সর্বশেষ

সারাদেশ

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ মুদি দোকানি গ্রেপ্তার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার তেরখাদায় আট বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রাজু মোল্লা (৫৮) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তেরখাদা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মুদি দোকানি

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ভুক্তভোগী শিশুটি তার দাদার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বাড়ির পাশের একটি মুদি দোকানে চকোবিন কিনতে যায়। ওই সময় দোকানি রাজু মোল্লা শিশুটিকে অতিরিক্ত চকোলেটের লোভ দেখিয়ে কৌশলে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়।

ঠিক ওই মুহূর্তেই পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে ডাকাডাকি শুরু করে। বেগতিক দেখে অভিযুক্ত রাজু ঘর থেকে বের হয়ে আসে। এই সুযোগে ভুক্তভোগী শিশুটি অপ্রস্তুত অবস্থায় ঘর থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে।

শিশুটির মুখে এই লোমহর্ষক ঘটনার কথা শুনে ক্ষুব্ধ প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দোকানিকে অবরুদ্ধ করে ফেলে। উত্তেজিত জনতার গণপিটুনিতে কিছুটা আহত হওয়া রাজু মোল্লাকে পরবর্তীতে তেরখাদা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযুক্তের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন