সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদর ও মধুখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা-খুলনা মহাসড়ক ও জেলা শহরের বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় একটি ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন তিন আরোহী। এ সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুয়াদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়। নিহত সুয়াদ হাট গোবিন্দপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এই দুর্ঘটনায় আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ফরিদপুর শহরের ফরিদপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন (৬০) নামের এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের বাসিন্দা ছিলেন।

অন্য এক দুর্ঘটনায়, জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আমেনা বেগম মাঝকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন