সর্বশেষ

জাতীয়

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রকৃত কৃষকদের সঠিক তথ্যভিত্তিক একটি পূর্ণাঙ্গ তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বচ্ছ ও নির্ভুল যাচাই-বাছাইয়ের মাধ্যমে কৃষকদের তালিকা প্রণয়ন করতে হবে, যাতে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, কৃষকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নতুন কৃষক কার্ডকে আরও কার্যকর করতে হবে। এ জন্য কার্ডে কৃষকের ছবি ও কিউআর কোড সংযুক্ত রাখার পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা, ভর্তুকি এবং কৃষি বাজার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে নির্দেশ দেন তিনি।

সভায় আরও জানানো হয়, কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে কৃষকদের হাতে নতুন কৃষক কার্ড বিতরণ করা হবে।

সরকারের লক্ষ্য, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্যেই কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক এই কর্মসূচির আওতায় সুবিধা পাবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে।

সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন