সর্বশেষ

অর্থনীতি

উদ্যোক্তা, সংস্কৃতি ও নারী নেতৃত্বে বহুমাত্রিক পথচলায় রাবেয়া খাতুন লাকি

এম হাফিজ
এম হাফিজ

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশীয় ফ্যাশন, ইভেন্ট ব্যবস্থাপনা, খাদ্যসেবা, সংস্কৃতি চর্চা এবং নারী উদ্যোক্তা উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়ে কাজ করছেন উদ্যোক্তা রাবেয়া খাতুন লাকি। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার হিসেবে তিনি ব্যবসার পাশাপাশি নারী নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।
রাবেয়া খাতুন লাকি

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের মধ্যে রাবেয়া খাতুন লাকি একটি পরিচিত নাম। গত প্রায় ১৬ বছর ধরে দেশীয় ফ্যাশন, কর্পোরেট সেবা, সংস্কৃতি এবং নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করে তিনি নিজেকে বহুমাত্রিক উদ্যোক্তা ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তাঁর প্রতিষ্ঠিত পোশাকের ব্র্যান্ড Lucky's Collection দেশীয় ঐতিহ্য, নান্দনিক নকশা এবং মানসম্মত পোশাকের জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশীয় ফ্যাশন খাতে কাজ করছে।

ব্যবসার পরিধি সম্প্রসারণের অংশ হিসেবে প্রায় ছয় বছর আগে তিনি একটি ইভেন্টভিত্তিক প্রতিষ্ঠান চালু করেন, যা বর্তমানে Hoi Hullor Event নামে পরিচালিত হচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলা, প্রদর্শনী, কর্পোরেট ইভেন্ট, নেটওয়ার্কিং সেশন এবং ব্যবসায়িক প্রচারণামূলক বিভিন্ন আয়োজন করা হয়।

এ ছাড়া বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে পাইকারি ও খুচরা পর্যায়ে বাজারজাত করার কার্যক্রমও পরিচালনা করছেন তিনি।

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে তাঁর আরেকটি উদ্যোগ Divine by Lucky। আধুনিক নকশা ও বৈচিত্র্যময় জুয়েলারি সংগ্রহের মাধ্যমে ব্র্যান্ডটি গ্রাহকদের মধ্যে পরিচিতি অর্জন করেছে।

খাদ্যসেবা খাতেও রয়েছে তাঁর উপস্থিতি। প্রায় দেড় বছর আগে যাত্রা শুরু করা ক্যাটারিং প্রতিষ্ঠান রান্না কথন বর্তমানে নিজস্ব কিচেন, প্রশিক্ষিত কর্মী এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে কর্পোরেট অনুষ্ঠান, সামাজিক আয়োজন ও বড় পরিসরের বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং সেবা দিচ্ছে।

ব্যবসার পাশাপাশি রাবেয়া খাতুন লাকি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। তাঁর প্রতিষ্ঠিত নৃত্য প্রতিষ্ঠান ধিনতাই স্টুডিও বর্তমানে মিরপুর ও গুলশান শাখায় কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ধানমন্ডি শাখাও উদ্বোধনের প্রস্তুতিতে রয়েছে।

সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। তিনি Entrepreneurs Club of Bangladesh (E-Club)–এর উইমেন ফোরামের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, ব্র্যান্ডিং, কর্মশালা, প্রদর্শনী এবং ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ছাড়া তিনি JCI Dhaka Platinum–এর লোকাল ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। তরুণ নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির বিভিন্ন উদ্যোগে তিনি যুক্ত রয়েছেন।

রাবেয়া খাতুন লাকির মতে, একজন উদ্যোক্তার সফলতা শুধু নিজের ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অন্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়ে তিনি ব্যবসার পাশাপাশি নারী উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি চর্চা, সামাজিক নেতৃত্ব এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে তিনি পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। তাঁর লক্ষ্য দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলা এবং এমন একটি উদ্যোক্তা পরিবেশ গড়ে তোলা, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উদ্যোগকে এগিয়ে নিতে পারবেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন