সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ৪ বেসরকারি ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা, ল্যাব সিলগালা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল শহরে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে পাইলট হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানের প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।
টাঙ্গাইলে ক্লিনিকে জরিমানা, ল্যাব সিলগালা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে রোববার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ নানাবিধ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কোনো দক্ষ প্যাথলজিস্ট ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম চলছিল। এছাড়াও মেয়াদোত্তীর্ণ জরুরি ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজে ত্রুটিপূর্ণ তাপমাত্রা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত অবৈধভাবে সংরক্ষণ করার মতো মারাত্মক অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।

গুরুতর এসব অপরাধে জড়িত থাকার দায়ে টাঙ্গাইলের পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা ও এর প্যাথলজি বিভাগ অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। তাছাড়া অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা, সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন