সর্বশেষ

জাতীয়

ঢাকার চারপাশের নৌপথ সচল করার উদ্যোগ, দূষণরোধে নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার চারপাশের নদীকেন্দ্রিক নৌপথগুলো পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাব্যতা বজায় রাখা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু করার বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, রাজধানীর চারপাশের নৌপথগুলো সচল করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথে যাত্রী পরিবহনের জন্য আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, নৌপথ চালুর পাশাপাশি ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, নাব্যতা ধরে রাখা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে।

এ ছাড়া নদীর তীরবর্তী এলাকায় নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন