সর্বশেষ

সারাদেশ

মাগুরায় স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুর, ছন্দ ও রঙের বর্ণিল আয়োজনে মাগুরায় উদযাপিত হয়েছে স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগীত, নৃত্য ও চিত্রকলার পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা অডিটোরিয়াম। অনুষ্ঠানে ৮৫ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।

স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

মাগুরা শহরে শিল্প-সংস্কৃতির আবহে অনুষ্ঠিত হয়েছে স্বরলিপি সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সন্ধ্যায় জেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সনদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদের সভাপতি ও সাংবাদিক এম. এ. হাকিম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির এবং সদস্য সচিব এম. ফেরদৌস রেজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুকুমার পাল। তিনি বলেন, একটি মানবিক ও সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তুলতে শিল্পচর্চার গুরুত্ব অপরিসীম। ২২ বছরের পথচলায় স্বরলিপি সংগীত নিকেতন শিক্ষার্থীদের সংগীত, নৃত্য ও চিত্রকলার পাশাপাশি নান্দনিক মূল্যবোধ তৈরিতে কাজ করে যাচ্ছে।

আলোচনা পর্ব শেষে ২০২৫ শিক্ষাবর্ষে সংগীত, চিত্রাঙ্কন ও নৃত্য বিভাগে সফলভাবে উত্তীর্ণ ৮৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ।

পরে স্বরলিপি সংগীত নিকেতনের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়। পুরো আয়োজনজুড়ে নতুন প্রজন্মের শিল্পচর্চা ও সাংস্কৃতিক বিকাশের এক প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন