সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি, পরে উদ্ধার

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার খবর পাওয়া গেছে। হ্যাকাররা তাঁর পরিচয় ব্যবহার করে পরিচিতজনদের কাছে টাকা দাবি করেছিল বলে জানা গেছে। তবে কয়েক ঘণ্টা পর প্রযুক্তির সহায়তায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু নিজেই শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষকে এই নম্বর থেকে আসা যেকোনো আর্থিক অনুরোধে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এমপি রেজা আহমেদ বাচ্চু জানান, তাঁর ব্যবহৃত নম্বরটি হ্যাক হওয়ার পর হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে আর্থিক সাহায্য চাচ্ছিল। তিনি স্পষ্ট করে জানান, তিনি বা তাঁর পক্ষ থেকে কেউ কোনো টাকা-পয়সা চাননি। কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

স্থানীয় গণমাধ্যমকর্মী সোহানুর রহমান শিপন জানান, সংসদ সদস্যের ওই নম্বর থেকে একটি বার্তার মাধ্যমে জরুরি ভিত্তিতে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত সংসদ সদস্যকে অবহিত করেন। তখনই জানা যায় নম্বরটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ সদস্যের নম্বরটি কয়েক ঘণ্টার জন্য হ্যাকড হয়েছিল। তাঁর ব্যক্তিগত প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন