সর্বশেষ

সারাদেশ

জামালপুরের ইসলামপুরে নদীভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। লক্ষীপুর ঘোনাপাড়া ও দক্ষিণ পাড়ার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
নদী ভাঙন

উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর তীব্র স্রোতে গত কয়েকদিন ধরে ভাঙনের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত চোখের সামনেই বিলীন হয়ে যাচ্ছে শত বছরের স্মৃতি জড়ানো ভিটেমাটি ও ফসলি জমি। ইতোমধ্যে অনেক পরিবার তাদের শেষ সম্বল ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র ভাঙন অব্যাহত থাকায় নদীপারের বিস্তীর্ণ জনপদ এখন সম্পূর্ণ বিলীনের পথে। ভাঙনের মুখে পড়া পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই খোলা আকাশের নিচে বা অন্যের জমিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানান, নদীভাঙন কবলিত এলাকার পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলা বা অন্যান্য কার্যকর পদক্ষেপ গ্রহণের কাজ দ্রুত শুরু করা হবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থায়ী ও দীর্ঘমেয়াদি ভাঙন রোধে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন