টুঙ্গিপাড়া প্রেসক্লাবে বিদায়ী ইউএনও জহিরুল আলমের সংবর্ধনা
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ প্রায় আট মাসের কর্মকালীন সময়ে তাঁর সততা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
টুঙ্গিপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই বিশেষ বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আফজাল হোসেন। অনুষ্ঠানে বিদায়ী ইউএনও জহিরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানভীর আহমেদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত হোসেন মুকুলসহ অন্যান্য সাংবাদিক নেতারা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনওর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে তাঁকে অত্যন্ত জনবান্ধব ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। বক্তারা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেই তিনি টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মাঝে নিজের কর্মগুণে স্থায়ী আসন করে নিয়েছেন।
আবেগঘন বিদায়ী বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়ায় দায়িত্ব পালনকালে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের কাছ থেকে তিনি যে অকুন্ঠ সহযোগিতা পেয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের ৭ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় যোগ দিয়ে দীর্ঘ ৭ মাস ২২ দিন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তিনি নিজের দায়িত্ব পালন সম্পন্ন করলেন।
১৭৯ বার পড়া হয়েছে