সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের আকাশ প্রতিরক্ষা বাড়াতে চীন থেকে ম্যানপ্যাড কেনার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাড) সংগ্রহের উদ্যোগ নিয়েছে ইরান। কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনা তৈরি এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানে পৌঁছাতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও চীনের মধ্যে প্রায় ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাড) কেনার পরিকল্পনা রয়েছে। এই চালানে চীনের তৈরি কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ ধরনের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থাকার কথা।

চুক্তি বাস্তবায়নে হংকংভিত্তিক প্রতিষ্ঠান ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইরান ও চীনা অস্ত্র সরবরাহকারীদের মধ্যে যোগাযোগ স্থাপনে কাজ করেছে।

সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এই সংঘাতের পর আধুনিক যুদ্ধবিমান ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র মোকাবিলায় ইরানের আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতা সামনে আসে।

বিশ্লেষকদের মতে, ম্যানপ্যাড ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো সহজে বহনযোগ্য এবং দ্রুত মোতায়েন করা যায়। বিশেষ করে নিচু দিয়ে উড়তে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিরোধে এসব অস্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে।

কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ ক্ষেপণাস্ত্র ইনফ্রারেড প্রযুক্তিনির্ভর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যবস্থা। এগুলো সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় ব্যবহার করা যেতে পারে।

তবে অস্ত্র সরবরাহের বিষয়টি নিয়ে চীন ও পাকিস্তান আপত্তি জানিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ ধরনের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রতিবেদনটিকে ভিত্তিহীন উল্লেখ করেছে।

সূত্রগুলোর দাবি, অস্ত্র পরিবহনের ক্ষেত্রে আকাশপথের পাশাপাশি স্থলপথের বিকল্প নিয়েও আলোচনা চলছে। পশ্চিমা গোয়েন্দা সূত্র ও এক ইরানি কর্মকর্তার বরাতে জানা গেছে, সরবরাহ ব্যবস্থাকে গোপন রাখা এবং বাধার ঝুঁকি কমাতে বিভিন্ন পথ বিবেচনা করা হচ্ছে।

একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিউডব্লিউ-১২, কিউডব্লিউ-১৮ ও কিউডব্লিউ-১৯ সিরিজের ম্যানপ্যাড নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি ও সরবরাহের বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্র সংগ্রহ ইরানের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে চীনের সঙ্গে দেশটির সামরিক সহযোগিতার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিতও দিচ্ছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন