সর্বশেষ

সারাদেশ

নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির ৩৬ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আব্দুল কাইয়ুম সরকারকে আহ্বায়ক এবং মো. জয়নাল আবেদীন সরকারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন এই নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নায়েব আলী মেম্বার। দীর্ঘদিন পর নতুন কমিটি আসায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

৩৬ সদস্যের এই কমিটিতে ১৭ জন যুগ্ম আহ্বায়ক ও ১৬ জন সাধারণ সদস্য রয়েছেন। যুগ্ম আহ্বায়কদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডা. মো. কামরুজ্জামান কালু, মো. সাইদুর রহমান মোমেন, হাজী মোরশেদ মিয়া, হাজী আব্দুল মালেক মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, মিজান মিয়া প্রমুখ। কমিটিতে নারী নেত্রীদেরও গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।

নতুন কমিটির বিষয়ে নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলোকবালী ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হবে। একই সাথে এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাবে এই কমিটি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন