সর্বশেষ

সারাদেশ

এলেঙ্গায় গ্যাস পাইপ ফেটে মহাসড়কে যান চলাচল ধীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ চলার সময় গ্যাসের মেইন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
যান চলাচল ধীর

টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় বিকট শব্দে গ্যাসের প্রধান পাইপলাইন ফেটে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিরাপত্তার কারণে উত্তরবঙ্গমুখী যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে মহাসড়কের পূর্ব পাশের লেন দিয়ে সীমিত গতিতে যানবাহন চলাচল শুরু হয়। এতে ওই এলাকায় যানজট ও ধীরগতি দেখা দিয়েছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন জানান, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাসলাইন মেরামত ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। তবে মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন