সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে পদ্মায় ইঞ্জিনচালিত নৌকাডুবি, নিখোঁজ বাবা ও ছেলে

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পদ্মা নদীতে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এক বাবা ও তার ছেলে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করেছে।
পদ্মায় ইঞ্জিনচালিত নৌকাডুবি

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে চর মাজারদিয়া এলাকা থেকে ৮ জন যাত্রী এবং ঝাউগাছ বোঝাই করে একটি নৌকা লালন শাহ মুক্তমঞ্চের দিকে রওনা দিয়েছিল। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তীব্র ঢেউয়ের তোড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ডুবে যায়।

নৌকাটি তলিয়ে যেতে দেখে তীরবর্তী পদ্মা গার্ডেন এলাকায় অবস্থানরত মাঝি এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের ত্বরিত তৎপরতায় তাৎক্ষণিকভাবে ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি দুজন পানির প্রবল স্রোতে ভেসে যান।

নিখোঁজ দুই ব্যক্তি হলেন কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকার মো. আফছার আলী এবং তাঁর ছেলে মো. জিয়ারুল হক। ঘটনার পরপরই রাজশাহী ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবা-ছেলে কিংবা ডুবে যাওয়া নৌকাটির কোনো সন্ধান মেলেনি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন