সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলা: ২ আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালত

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর থানা এলাকার সাগর মুন্সি। রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড প্রদান করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, করোনাকালীন সময়ে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে ব্যাটারিচালিত হ্যালোবাইক চালানো শুরু করেন সিংগাইরের ফোর্ডনগর গ্রামের স্কুলছাত্র সোহান মিয়া। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরবর্তীতে ধল্লাগামী সড়কের পাশ থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সময় তাঁর হ্যালোবাইক ও মোবাইল ফোনটি ছিনতাই করা হয়েছিল।

এই নির্মম হত্যাকাণ্ডের পর নিহতের মা লাইলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ফ.ম নূরতাজ আলম বাহার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন