সর্বশেষ

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে নড়াইলে বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে শিক্ষার মানোন্নয়নে এক বর্ণাঢ্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এই সমাবেশে বক্তারা সন্তানের নৈতিক চরিত্র গঠন ও পড়ালেখায় মায়েদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমাবেশ স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মা সমাবেশ

গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। তিনি তার বক্তব্যে বলেন, একটি শিশুর প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষক হলেন তার মা। তাই সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও শিক্ষার সঠিক মানোন্নয়নে মায়েদের সচেতনতা সবার আগে প্রয়োজন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি,এম, রাহসিন কবির, জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন এবং গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল। এছাড়া রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন ও নাকশী এ পি বি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা এতে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলোক রঞ্জন পাল।

বক্তারা সন্তানের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখা এবং বাড়িতে পড়ার অনুকূল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিশুরা যাতে মোবাইল ফোনের অপব্যবহারে আসক্ত না হয়ে পড়ে, সেদিকে মায়েদের কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানানো হয়। পারিবারিক নৈতিক শিক্ষার মাধ্যমেই একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে সমাবেশে একমত পোষণ করেন উপস্থিত সকলে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন