সুখ যে মাটিতেই
রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
তোমাকে না বললাম ফাইল টা রেডি করতে
এখনো রেডি হয় নাই? কি যে করো! তোমাদের দিয়ে কিছু হবে না
আমাকে বিপদে না ফেলে তোমরা ক্ষান্ত হবা না, তাই না?
আমি আর পারি না
হ্যালো, হুম বলো,ওকে, দেখি কি করা যায়!
হ্যালো, কে বলছেন? আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, একটু পর ফোন দিচ্ছি, জি জি একটু একটু পর, জি আমি দিবো, আমি দিচ্ছি
রাহীম সাহেবের ফোন বেজেই চলছে, একটার পর একটা, থামার কোনো নাম নেই!
নাওয়া নেই, খাওয়া নেই, শুধু ফোন আর ফোন, শুধু ব্যবসা আর বাণিজ্য, দিন নেই, রাত নেই, ব্যস্ততার শেষ নেই
একটা রাখতেই আরেকটা,
পৃথিবীর সকল কল যেন ওয়েটিং!
হ্যালো, জি জি আপনি নিশ্চিন্তে কিনতে পারেন, ১০০ ভাগ্ গ্যারান্টি!
কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই।
হ্যালো,এইতো আমি আসছি, আমি রাস্তায়, আর একটু, চলে এসেছি প্রায়।
সারাদিন অনেক ক্লায়েন্ট ডিল করার পর ঘর্মাক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত রাহীম সাহেবের চোখে ঘুম নেই, শুধু টেনশন আর টেনশন,প্রশান্তির ছিটে ফোটা নেই, চোখে শুধু স্বপ্ন, উচ্চাভিলাস, আকাঙ্খা
আর অলীক গন্তব্যের হাতছানি!
রাহীম সাহেব ঘুমাতে চায়,
বিশ্রাম খোঁজে,শান্তি চায়,
বুক ভরা নিঃশাস নিয়ে নির্লিপ্ত তৃপ্ত চোখে ভালোবেসে আকাশ দেখতে চায়
ঘাসের বুকে শুয়ে থাকতে চায়, একটু সুখ চায়
পৃথিবীর সকল সুখ যে মাটিতেই!
১৪৪ বার পড়া হয়েছে