মানিকগঞ্জ সদর থানায় ভয়াবহ আগুন: পুড়ে গেছে ওসির কক্ষের আসবাবপত্র
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর থানায় আগুন লাগার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ওসির কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও ওসির কক্ষের এসি, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অফিস কক্ষে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আদম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসির রুমে থাকা একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে কক্ষের এসি, টেলিভিশন ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
এই ঘটনা প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আগুন লাগার কিছুক্ষণ আগেই তিনি কক্ষ থেকে বের হয়েছিলেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া এবং কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
১১২ বার পড়া হয়েছে