সর্বশেষ

সারাদেশ

আদালতে আইনজীবীকে আহত: বিচারকের আমলি ক্ষমতা প্রত্যাহার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে আদালত চলাকালে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর ক্ষুব্ধ হয়ে পেপারওয়েট ছুড়ে মারার অভিযোগে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়ার আমলি ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। আহত ওই আইনজীবীকে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে আইনজীবীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেওয়া আইনজীবীরা বলেন, আদালত চলাকালে কোনো সমস্যা হলে বিচারক আইনি ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু পেপারওয়েট ছুড়ে শিক্ষানবিশ আইনজীবীর মাথা ফাটানো সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে পূর্বেও নানাবিধ অশোভন আচরণের অভিযোগ ছিল। তাই তাঁর শুধু আমলি ক্ষমতা প্রত্যাহার নয়, বরং গোপালগঞ্জ থেকে দ্রুত অপসারণ নিশ্চিত করতে হবে।

ঘটনার বিবরণে জানা গেছে, এজলাসে বিচারপ্রার্থীদের কথা বলার জেরে ক্ষুব্ধ হয়ে বিচারক মো. সুজন মিয়া একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। তা সরাসরি শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লাগলে তিনি গুরুতর জখম হন এবং হাসপাতালে ভর্তি হন।

উদ্ভূত পরিস্থিতিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারকের আমলি বা কগনিজেন্স পাওয়ার প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রশাসনিক কর্মকর্তা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন