সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে ৫৪৩টি জলাতঙ্কের টিকা সরবরাহ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দৌলতপুর (কুষ্টিয়া)
স্টাফ রিপোর্টার, দৌলতপুর (কুষ্টিয়া)

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৪৩টি জলাতঙ্কের প্রতিষেধক টিকা (রেবিস ভ্যাকসিন) সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জলাতঙ্কের প্রতিষেধক টিকা সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে সরবরাহ করা ৫৪৩টি রেবিস ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার (২২ জুলাই) দুপুরে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলা পরিষদের অর্থায়নে সরবরাহ করা এসব টিকার মাধ্যমে দৌলতপুর উপজেলার সাধারণ মানুষ সহজে জলাতঙ্কের প্রতিষেধক পাওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনস্বাস্থ্য সুরক্ষায় জলাতঙ্ক প্রতিরোধে টিকার সহজলভ্যতা গুরুত্বপূর্ণ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা সরবরাহের ফলে উপজেলার মানুষের জন্য জলাতঙ্ক প্রতিরোধে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন